২০৷ (১) সংবিধান অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন, অতঃপর নির্বাচন কমিশন বলিয়া উল্লিখিত, এই আইন ও বিধি অনুযায়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সদস্যদের নির্বাচন পরিচালনা করিবে৷ (২) নির্বাচন কমিশন, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সদস্যদের নির্বাচনের জন্য বিধি প্রণয়ন করিবে এবং অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে; যথা:- (ক) নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ এবং তাঁহাদের ক্ষমতা ও দায়িত্ব; (খ) মহিলা সদস্য নির্বাচনের জন্য এলাকা…