উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ১৯৯৮ সনের ২৪ নং আইনে নূতন ধারা ১৩ঘ ও ১৩ঙ এর সন্নিবেশ ২। উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ১৩গ এর পর নিম্নরূপ নূতন ধারা ১৩ঘ ও ১৩ঙ সন্নিবেশিত হইবে, যথা:— "১৩ঘ। বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সদস্যগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা।—এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস- চেয়ারম্যান বা অন্যান্য সদস্যগণকে অপসারণ করিতে পারিবে।…