১৷ (১) এই আইন উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ নামে অভিহিত হইবে৷ (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা বলবৎ হইবে । * এস, আর, ও নং ১৫-আইন/১৯৯৯, তারিখ: ২৭ শে জানুয়ারী, ১৯৯৯ ইং দ্বারা ১৯শে মাঘ, ১৪০৫ বঙ্গাব্দ মোতাবেক ১লা ফেব্রুয়ারী, ১৯৯৯ ইং উক্ত আইন কার্যকর হইয়াছে।