৯। (১) উপানুষ্ঠানিক শিক্ষার সমতুল্যমানের আওতাভুক্ত সকল পাঠক্রম এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোর প্রিভোকেশনাল-১ ও ২ স্তরের পাঠক্রম ব্যুরো কর্তৃক অনুমোদিত হইতে হইবে। (২) জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোর প্রিভোকেশনাল-১ ও ২ স্তরের প্রতি স্তরের জন্য আনুষ্ঠানিক শিক্ষার সমতুল্যমানের মূল যোগ্যতা নিরূপণ এবং অনুসারে বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে উক্তরূপ পাঠক্রম প্রণয়ন করিতে হইবে। (৩) জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোর প্রিভোকেশনাল-১ ও ২ স্তরের পাঠক্রম চাকুরীর বাজার এবং নিয়োগ প্রতিষ্ঠানের প্রয়োজনের আলোকে প্রণীত হইবে এবং সেই অনুসারে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, নিয়োগকারী সংস্থার প্রতিনিধি এবং…