৫। উপানুষ্ঠানিক শিক্ষার আওতায় নিম্নবর্ণিত বিষয়াদি অন্তর্ভুক্ত হইবে, যথা :- (ক) সাক্ষরতা, মৌলিক শিক্ষা বা অষ্টম শ্রেণী সমতুল্যমানের উপানুষ্ঠানিক শিক্ষা ও জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোর প্রি-ভোকেশনাল-২ স্তর পর্যন্ত ভোকেশনাল শিক্ষা; (খ) অর্জিত সাক্ষরতা, জীবিকায়ন, দক্ষতা ও মৌলিক শিক্ষাকে শাণিত, পরিমার্জন ও পরিবর্ধন; (গ) জীবন ও জীবিকায়ন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য অব্যাহত শিক্ষা কার্যক্রম; (ঘ) সকল ধরনের অব্যাহত শিক্ষা প্রদানের মাধ্যমে জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি, উপানুষ্ঠানিক শিক্ষা ধারায় বৃত্তিমূলক, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদানে সহায়তা প্রদান;…