২৩। (১) সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী বোর্ড উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে, প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারি নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরির শর্তাবলী প্রবিধানমালা দ্বারা নির্ধারিত হইবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন চেয়ারম্যান, জরুরী প্রয়োজনে, আউটসোর্সিং এর মাধ্যমে অনধিক ৩ (তিন) মাসের জন্য অস্থায়ীভাবে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারি নিয়োগ করিতে পারিবেন।