২০। বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- (ক) জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোর প্রিভোকেশনাল-১ ও ২ স্তরের প্রতি স্তরের জন্য আনুষ্ঠানিক শিক্ষার সমতুল্যমানের মূল যোগ্যতার ভিত্তিতে সমতুল্যমান কাঠামো অনুমোদন; (খ) আনুষ্ঠানিক শিক্ষার বিভিন্ন স্তরের সাথে সমতুল্যমানের উপানুষ্ঠানিক শিক্ষা প্রদানে আগ্রহী সরকারি, বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানসমূহের যোগ্যতা ও অবকাঠামোগত সুবিধা বিবেচনা করিয়া উপানুষ্ঠানিক শিক্ষা এবং প্রিভোকেশনাল প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন প্রদান; (গ) মানসম্মত সমতুল্যমানের উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবয়নের লক্ষ্যে শিক্ষকদের জন্য আনুষ্ঠানিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের…