১৬। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) ব্যুরোর মহাপরিচালক, পদাধিকার বলে, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (গ) উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের সচিব, পদাধিকার বলে, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন; (ঘ) উম্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক; (ঙ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উক্ত অধিদপ্তরের পরিচালক বা সমপদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উক্ত অধিদপ্তরের পরিচালক বা…