১০। (১) আনুষ্ঠানিক শিক্ষার বিভিন্ন স্তরের সঙ্গে উপানুষ্ঠানিক শিক্ষার সমতামান নিশ্চিত করা হইবে। (২) আনুষ্ঠানিক শিক্ষার প্রতি স্তরের জন্য নির্ধারিত মূল যোগ্যতার সাথে সামঞ্জস্য রাখিয়া উপানুষ্ঠানিক শিক্ষার জন্য যোগ্যতা নির্ধারণ করা হইবে এবং উক্ত মূল যোগ্যতার ভিত্তিতে পাঠক্রম প্রণীত হইবে।