৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার - (ক) প্রথম তফসিলের কলাম (২) এ বর্ণিত বিষয়ের উপর কলাম (৩) এ উল্লিখিত হারে উন্নয়ন সারচার্জ; এবং (খ) দ্বিতীয় তফসিলের কলাম (২) এ বর্ণিত বিষয়ের উপর কলাম (৩) এ উল্লিখিত হারে লেভী, আরোপ করিতে পারিবে।