৫। (১) কোন উদ্বৃত্ত সরকারি কর্মচারিকে, যতদূর সম্ভব, উদ্বৃত্ত হইবার অব্যবহিত পূর্বের স্কেলের সমস্কেলভুক্ত পদে আত্তীকরণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, কোন উদ্বৃত্ত সরকারি কর্মচারিকে সমস্কেলভুক্ত কোন পদে আত্তীকরণ সম্ভব না হইলে, উদ্বৃত্ত সরকারি কর্মচারিকে নিম্নস্কেলভুক্ত পদের প্রস্তাব দেওয়া যাইবে; এবং তিনি যদি উক্ত প্রস্তাব গ্রহণ না করেন তাহা হইলে প্রস্তাব প্রত্যাখ্যানের তারিখ অথবা প্রস্তাব প্রাপ্তির ত্রিশ দিন পর, ইহার মধ্যে যাহা পূর্বে ঘটিবে, ঐ তারিখ হইতে তিনি চাকরি হইতে অবসরপ্রাপ্ত মর্মে গণ্য হইবেন। (২) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত না হইলে কোন উদ্বৃত্ত সরকারি-কর্মচারিকে কোন পদে আত্তীকরণ…