১০। কোন আদালত, ট্রাইব্যুনাল বা কোন কর্তৃপক্ষের নিকট এই আইনের অধীন কৃত কোন কাজ বা জারীকৃত কোন আদেশের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করা যাইবে না এবং সরকার বা কোন ব্যক্তির বিরুদ্ধে এই আইন বা তদ্ধীন প্রণীত বিধির বিধানের অধীন কোন কিছু করা বা করার অভিপ্রায়ের বিরুদ্ধে কোন মামলা বা অন্য কোন আইনগত কার্যধারা দায়ের করা যাইবে না।