৮। (১) কর্তৃপক্ষের একটি পরিচালনা বোর্ড থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) চেয়ারম্যান, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (গ) পরিচালক (সরেজমিন উইং), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; (ঘ) সদস্য পরিচালক (শস্য), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (ঙ) মহাব্যবস্থাপক (বীজ), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন; (চ) পরিচালক (গবেষণা), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট; (ছ) পরিচালক (গবেষণা), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট; (জ) পরিচালক (গবেষণা), বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট; (ঝ) পরিচালক…