৬। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরুপ, যথা :- (ক) উদ্ভিদের গণ ও প্রজাতি নির্ধারণ, প্রকাশ ও প্রচার; (খ) উদ্ভিদের জাত সংরক্ষণের জন্য নিবন্ধন, নিবন্ধন সনদ প্রদান এবং এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের বিধান লঙ্ঘনের জন্য নিবন্ধন বাতিল; (গ) উদ্ভিদের জাত সংরক্ষণ আবেদনের পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি নির্ধারণ; (ঘ) উদ্ভিদের জাত সংরক্ষণ সংশ্লিষ্ট তথ্যের আদান-প্রদান এবং অধিকতর উন্নত পদ্ধতিতে উদ্ভিদের জাত পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা স্থাপন; (ঙ) প্রজননবিদের অধিকার, অধিকারের মেয়াদ নির্ধারণ, অধিকার সীমিতকরণ, বা ক্ষেত্রমত, অধিকার স্থগিত…