৩২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ’উদ্ভিদের জাত সংরক্ষণ কর্তৃপক্ষ তহবিল’ নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে। (২) নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা উক্ত তহবিল গঠিত হইবে, যথা: - (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি ও অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (ঘ) কর্তৃপক্ষ কর্তৃক আদায়কৃত ফি ও প্রাপ্ত অর্থ; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে ব্যাংক বা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা বিদেশি সংস্থা হইতে গৃহীত ঋণ; (চ) তহবিল ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সুবিধা…