২৩। (১) কর্তৃপক্ষ, কৃষকের নিম্নরূপ অধিকারসমূহ রক্ষা এবং কার্যকর করিবে, যথা : - (ক) কৃষক কর্তৃক নূতন উদ্ভাবিত জাত নিবন্ধন ও সংরক্ষণের আবেদন দাখিল ও সংরক্ষণের অধিকার; (খ) সংরক্ষিত জাতের উপর এই আইনে প্রদত্ত অধিকার; (গ) কোনো আদিজাতের কৌলিসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের সহিত সংশ্লিষ্ট কোনো কৃষক বা কৃষক সমিতি তহবিল হইতে নির্ধারিত পদ্ধতিতে স্বীকৃতি সনদ বা আর্থিক সহায়তা বা পুরস্কার প্রাপ্তির অধিকার। (ঘ) খাদ্য, কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত উদ্ভিদ কৌলিসম্পদ সম্পর্কিত চিরায়ত জ্ঞান সংরক্ষণে কৃষক ও কৃষক সমিতির স্বীকৃতি প্রাপ্তির অধিকার; (ঙ) প্রজননবিদ কর্তৃক কোনো জাত উন্নয়নে কৃষকের সংরক্ষিত জাতের কৌলিসম্পদ…