২১। (১) এই আইনের বিধান অনুযায়ী সংরক্ষিত জাত ব্যবহারের জন্য নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে সংশ্লিষ্ট প্রজননবিদের অনুমোদন গ্রহণ করিতে হইবে, যথা:- (ক) উৎপাদন ও পুনরোৎপাদন; (খ) বংশ বিস্তারের লক্ষ্যে যথোপযুক্ত অবস্থায় আনয়ন বা ব্যবহার; (গ) বিক্রয়ের জন্য প্রদর্শন ও প্রস্তাব; (ঘ) বিক্রয় বা অন্যভাবে বিপণন; (ঙ) আমদানি বা রপ্তানি; এবং (চ) দফা (ক) হইতে (ঙ) এ উল্লিখিত যে কোনো একটি উদ্দেশ্যে মজুদকরণ। (২) এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হওয়া সাপেক্ষে এবং নিবন্ধন সনদে উল্লিখিত শর্ত সাপেক্ষে, কোনো প্রজননবিদ উপ-ধারা (১) এ উল্লিখিত অনুমোদনের ক্ষমতা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের…