২০। (১) প্রতিটি সংরক্ষিত জাত একটি গোষ্ঠীগত নাম দ্বারা চিহ্নিত হইবে। (২) সংরক্ষিত জাত কোনো নামে নিবন্ধিত হইলে উহা স্থায়ী নাম হিসাবে গণ্য হইবে এবং উক্ত জাত নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হইলেও উক্ত নাম কার্যকর থাকিবে। (৩) এই ধারার অধীন কোনো জাতের নামকরণে সুনির্দিষ্টভাবে জাতের বৈশিষ্ট্য, মূল্য বা পরিচিতি বা প্রজননবিদের পরিচিতির উল্লেখ থাকিতে হইবে। (৪) একই উদ্ভিদের প্রজাতি বা ঘনিষ্ঠ সম্পর্কিত প্রজাতির বিদ্যমান কোনো জাতের নামকরণ হইতে উহা ভিন্নতর হইতে হইবে। (৫) কোনো প্রজননবিদ কর্তৃক প্রস্তাবিত নামকরণ উপ-ধারা (৩) এর শর্তপূরণ না করিলে, কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে প্রজননবিদকে ভিন্ন নাম প্রস্তাব করিতে…