২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “অত্যাবশ্যকীয়ভাবে উদ্ভূত জাত (Essentially Derived Variety)’’ অর্থ এমন একটি জাত যাহা অন্য একটি প্রাথমিক (primary) জাত হইতে বংশ বিস্তার বা রূপান্তরের মাধ্যমে উৎপন্ন এবং যাহাতে উক্ত প্রাথমিক জাতের জেনোটাইপ বা জেনোটাইপসমূহের মিলনের ফলে নিম্নবর্ণিত বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, যথাঃ- (অ) উৎপন্ন জাতটি প্রাথমিক জাত হইতে স্পষ্টভাবে পৃথক বা ভিন্ন; এবং (আ) উৎপন্ন জাতটির অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্যসমূহ প্রাথমিক জাতের সহিত সংগতিপূর্ণ; (২) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত উদ্ভিদের জাত সংরক্ষণ কর্তৃপক্ষ; (৩) “কৃষক” অর্থ বাংলাদেশে বসবাসকারী…