১৯। (১) নিম্নবর্ণিত বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকিলে কোনো উদ্ভিদের জাত সংরক্ষণ করা যাইবে, যথা :- (ক) নূতনত্ব (Novelty); (খ) সুস্পষ্ট স্বাতন্ত্র্য (Distinctness); (গ) সমরূপতা (Uniformity); এবং (ঘ) স্থায়িত্ব (Stability)। (২) উপ-ধারা (১) এর দফা (ক) এ উল্লিখিত নূতনত্ব বলিতে এই আইনের অধীন সংরক্ষিত জাত নিবন্ধনের জন্য বাংলাদেশের অভ্যন্তরে আবেদন দাখিলের পূর্ববর্তী ১ (এক) বৎসর বা বাংলাদেশের বাহিরে আবেদন দাখিলের পূর্ববর্তী ৪ (চার) বৎসর, বা বৃক্ষ ও লতাজাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আবেদন দাখিলের পূর্ববর্তী ৬ (ছয়) বৎসরের পূর্বে উদ্ভাবিত জাতকে বুঝাইবে যাহার বীজ বা ফসল বিক্রয় বা হস্তান্তর করা হয় নাই। (৩) কোনো…