১৭। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কোনো ব্যক্তি জাত সংরক্ষণের নিবন্ধনের জন্য আবেদনের যোগ্য হইবেন না, যদি তিনি - (ক) এই আইন বা বীজ আইন, ২০১৮ এর কোনো বিধান লঙ্ঘন করেন; (খ) তাহার আবেদনে নিম্নবর্ণিত তথ্য সরবরাহ বা, ক্ষেত্রমত, দাখিল করিতে ব্যর্থ হন, যথা :- (অ) আবেদনকৃত জাতটির প্রজননে কৃষকের জ্ঞান বা কৌলিসম্পদ ব্যবহারের প্রমাণ, (আ) কৃষকের জ্ঞান বা কৌলিসম্পদ ব্যবহারে কৃষক বা কৃষক সমিতির নিকট হইতে প্রজনন অধিকারের কারণে প্রাপ্য সুবিধাদি সংক্রান্ত শর্তাবলি ও অনুমতির উল্লেখসহ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ফরমে চুক্তি, এবং (ই) বাংলাদেশের বাহির হইতে সংগৃহীত কৌলিসম্পদের ক্ষেত্রে, উক্ত উপকরণাদি দেশের আইন অনুযায়ী…