১৬। (১) নিম্নবর্ণিত ব্যক্তি ও প্রতিষ্ঠান উদ্ভিদের জাত সংরক্ষণের জন্য আবেদনের যোগ্য বলিয়া গণ্য হইবে, যথা : - (ক) বাংলাদেশি নাগরিক বা আইনানুগ ব্যক্তি বা প্রতিষ্ঠান; (খ) অন্য কোনো দেশের নাগরিক বা আইনানুগ ব্যক্তি বা এমন কোনো প্রতিষ্ঠান যাহার বাংলাদেশে কার্যালয় রহিয়াছে; (গ) বাংলাদেশের নাগরিক বা আইনানুগ ব্যক্তি যিনি বিদেশ বা বিদেশি সংস্থায় কর্মরত অবস্থায় বা অন্য কোনোরূপ সহযোগিতার মাধ্যমে কোনো উদ্ভিদের নূতন জাত উদ্ভাবন করিয়াছেন, এবং উক্ত দেশ বা সংস্থার অনুমতি গ্রহণ করিয়া এই আইনের অধীন সংরক্ষণের জন্য আবেদন করিয়াছেন; (ঘ) বাংলাদেশের অংশীদারিত্ব রহিয়াছে এইরূপ আন্তর্জাতিক কনভেনশন বা চুক্তির অংশীদার…