১৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোনো প্রজননবিদ কর্তৃক উদ্ভাবিত জাত অত্যাবশ্যকীয়ভাবে উদ্ভূত জাত বা কৃষকের জাত ও জিএমও সংরক্ষিত জাত হিসাবে নিবন্ধন করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন সংরক্ষিত জাত হিসাবে নিবন্ধনের জন্য, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও ফরমে, কর্তৃপক্ষ বরাবরে আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদনপত্রের সহিত বিধি দ্বারা নির্ধারিত ফি পরিশোধ করিতে হইবে এবং নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট সংরক্ষিত জাতের কারিগরি ও প্রজনন পদ্ধতির বিবরণ দাখিল করিতে হইবে। (৪) উপ-ধারা (২) এর অধীন দাখিলকৃত আবেদন যথাযথভাবে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, পরীক্ষা করিতে হইবে। (৫) কর্তৃপক্ষ উপ-ধারা (৪)…