১। (১) এই আইন উদ্ভিদের জাত সংরক্ষণ আইন, ২০১৯ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে।