উদ্ভিদের জাত সংরক্ষণ আইন, ২০১৯ ( ২০১৯ সনের ৬ নং আইন ) [০৯ মে, ২০১৯ উদ্ভিদের জাত সংরক্ষণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, উদ্ভিদের জাত সংরক্ষণ, নিবন্ধন, প্রজননবিদ ও কৃষকের অধিকার সংরক্ষণ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন যেহেতু কৃষি উন্নয়ন ও জাতীয় খাদ্য নিরাপত্তায় কৃষক ও প্রজননবিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ; যেহেতু উদ্ভিদের গবেষণা, জাতের উন্নয়ন, বীজ উৎপাদন, ব্যবহার, বিতরণ, বিপণন, রপ্তানি এবং প্রজনন ও জাত সংরক্ষণের সুফল কৃষকদের নিকট কার্যকরভাবে পৌঁছাইয়া দেওয়ার জন্য উৎসাহ, নির্দেশনা ও সহায়তা প্রদান করা প্রয়োজন; যেহেতু সরকারি এবং বেসরকারি খাতে জাত উন্নয়ন ও প্রজনন কর্মকাণ্ডে…