৮। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং-এর প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা হিসাবে নিয়োগ করিতে পারিবে।