৭। উদ্ভিদ সংগনিরোধের জন্য আটক বা বাজেয়াপ্ত সকল উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকিবে, এবং তিনি, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, উক্ত উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদির সংগনিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।