৪। কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) অন্য দেশ হইতে বাংলাদেশে সংগনিরোধ বালাই এর অনুপ্রবেশ রোধের লক্ষ্যে উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু ও প্যাকিং দ্রব্যাদির আমদানি নিয়ন্ত্রণ করা; (খ) আন্তর্জাতিক চুক্তিসমূহের সহিত সঙ্গতি রাখিয়া আমদানিকারী দেশের উদ্ভিদ স্বাস্থ্যসুরক্ষা চাহিদা মোতাবেক উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, বালাই, উপকারী জীবাণু ও প্যাকিং দ্রব্যাদির রপ্তানি নিয়ন্ত্রণ করা; (গ) আন্তর্জাতিক পরিবহনে রহিয়াছে এমন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু এবং প্যাকিং দ্রব্যাদির, কনসাইনমেন্ট, যাহা প্রাসঙ্গিকভাবে বালাই এর বাহন হিসাবে ব্যবহৃত হইতে পারে, তাহা…