৩৯। (১) সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর সামগ্রীকতাকে ক্ষুণ্ন না করিয়া, উক্তরূপ বিধিতে নিম্নবর্ণিত বিষয়েও বিধান করা যাইবে, যথা:- (ক) যে সকল উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি অথবা প্যাকিং দ্রব্যাদির সহিত পরিবাহিত হইয়া কোন বালাই বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের সম্ভবনা রহিয়াছে উহা নির্ধারণের পদ্ধতি সংক্রান্ত; (খ) উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে প্রবেশ পথ বা বহির্গমন পথ নির্ধারণ এবং উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র স্থাপন সংক্রান্ত; (গ) উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা কর্তৃক ক্ষমতা প্রয়োগে অনুসরণীয় বাধ্যবাধকতা…