৩৪। (১) এই আইনের অধীন লিখিত কোন আদেশ দ্বারা কোন অনুমতিপত্র বা সনদপত্র গ্রহীতা সংক্ষুদ্ধ হইলে উক্ত সংক্ষুদ্ধ ব্যক্তি অনুরূপ আদেশ প্রাপ্তির তারিখ হইতে ১৫(পনের) দিনের মধ্যে প্রতিকার লাভের উদ্দেশ্যে নিম্নরূপ নিয়ম অনুসরণপূর্বক আপীল করিতে পারিবেন, যথাঃ- (ক) আদেশটি যদি কোন উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হইয়া থাকে তাহা হইলে কর্তৃপক্ষের নিকট; এবং (খ) আদেশটি যদি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হইয়া থাকে, তাহা হইলে সরকারের নিকট। (২) উপ-ধারা (১) এর অধীন কোন আপীল দাখিল হইলে, আপীল দাখিলের অনধিক ৯০(নববই) দিনের মধ্যে উহা নিষ্পত্তি করিতে হইবে।