২৬। কোন ব্যক্তি, কোম্পানি বা সংস্থা নিজে অথবা কর্মচারী বা প্রতিনিধির মাধ্যমে নিম্নবর্ণিত কার্যসমূহসহ এই আইনের কোন বিধান লঙ্ঘন করিলে এই আইনের আওতায় উহা অপরাধ বলিয়া গণ্য হইবে, যথা:- (ক) এই আইনের আওতায় নিষিদ্ধ কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, বালাই, উপকারী জীবাণু, মাটি অথবা প্যাকিং দ্রব্যাদি বাংলাদেশে আমদানি বা রপ্তানী করিলে; (খ) জ্ঞাতসারে নিষিদ্ধ কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, বালাই, উপকারী জীবাণু, মাটি অথবা প্যাকিং দ্রব্যাদি উৎপাদন করা, স্বত্বাধিকারী হওয়া, বিক্রয় করা, বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার, বিতরণ বা পরিবহণ করিলে; (গ) ধারা ২২ এর অধীন জারীকৃত বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘন করিলে; (ঘ)…