২৪। (১) সরকার, উপ-ধারা (২) এ বর্ণিত বিধান সাপেক্ষে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিয়া সংগনিরোধ বালাই নির্মূল, সীমাবদ্ধ বা বিস্তার রোধ করিবার ক্ষেত্রে কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি বা অন্য কোন দ্রব্যাদি ধ্বংস করিলে ক্ষেত্রমত, সরকারি অর্থের যোগান ও সহজলভ্যতা নিশ্চিত করিয়া ধ্বংসকৃত উদ্ভিদজাত দ্রব্যাদি বা সমজাতীয় অন্যান্য দ্রব্যাদির ক্ষতিপূরণ উহার স্বত্বাধিকারীকে প্রদান করিতে পারিবে। (২) কোন ব্যক্তি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হইবেন না, যদি উপ-ধারা-১ এর অধীন গৃহীত ব্যবস্থা সংশোধনের জন্য গ্রহণ করা হইয়া থাকে এবং উহা সংশ্লিষ্ট ব্যক্তির অমনোযোগিতার জন্য বা আইনানুগ নির্দেশাবলী মানিতে অপারগ হওয়ার জন্য…