২২। (১) যদি উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা এই মর্মে নিশ্চিত হন যে, কোন একটি স্থানে সংগনিরোধ বালাই রহিয়াছে, তাহা হইলে তিনি ঐ স্থানের অধিকারী বা মালিকের উপর লিখিত বিজ্ঞপ্তি জারী করিতে পারিবেন এবং প্রয়োজন অনুযায়ী তিনি সংগনিরোধ বালাই নির্মূল, সীমাবদ্ধ এবং বিস্তার সীমিত করিবার লক্ষ্যে উক্ত জমি বা আঙ্গিনার অধিকারী মালিককে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্ভিদ স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা সম্পন্ন করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন।(২) কোন জমি বা আঙ্গিনার মালিক বা অধিকারী যদি উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত বিজ্ঞপ্তির কোন শর্ত অমান্য করে বা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিপালন করিতে অপারগ হয়, তাহা হইলে উদ্ভিদ…