২১। কর্তৃপক্ষ, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উদ্ভিদ সংগনিরোধ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করিতে পারিবে, যথাঃ- (ক) বাংলাদেশের যে কোন এলাকা যাহা কোন বালাই দ্বারা সংক্রমিত হইয়াছে বা সংক্রমিত হইয়াছে বলিয়া যুক্তিঙ্গতভাবে সন্দেহ হইতেছে এমন এলাকাকে নিয়ন্ত্রিত এলাকা হিসাবে ঘোষণা করা; (খ) কোন জমি বা আঙ্গিনা যাহা সংক্রমিত হইয়াছে বা সংক্রমিত হইয়াছে বলিয়া সন্দেহ হইতেছে এমন জমি বা আঙ্গিনাকে সংগনিরোধের আওতাধীন নিয়ন্ত্রিত এলাকা বলিয়া ঘোষণা করা; (গ) বালাই-এর বিস্তার নির্মূল বা সীমিত করিবার নিমিত্ত উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, বালাই অথবা প্যাকিং দ্রব্যাদি সংক্রমিত বলিয়া সন্দেহ হইলে…