২০। (১) কোন সংগনিরোধ বালাই বিরাজমান থাকিলে বা বিরাজমান থাকিবার আশঙ্কা থাকিলে অথবা কোন বালাই যদি ফসল উৎপাদন, উদ্ভিদজাত দ্রব্যাদির ব্যবসা, উপকারী জীবাণু বা প্রাকৃতিক পরিবেশের জন্য শঙ্কাপূর্ণ হয় বা কোন বালাই যদি বাংলাদেশে বিস্তার লাভ করিয়াছে মর্মে নিশ্চিত হওয়া যায় অথবা বাংলাদেশে বিদ্যমান রহিয়াছে এমন বালাই সীমাবদ্ধকরণ ও নির্মূলকরণ প্রয়োজনীয় বলিয়া পরিগণিত হয় তাহা হইলে কর্তৃপক্ষ সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত বালাইকে সংগনিরোধ বালাই হিসাবে ঘোষণা করিতে পারিবে। (২) কোন জমি অথবা কোন আঙ্গিনায় সংগনিরোধ বালাই হিসাবে পরিচিত বা অনুমিত বালাই পাওয়ার ক্ষেত্রে, ঐ জমি বা আঙ্গিনার অধিকারী বা মালিক উহা…