২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’আমদানি’’ অর্থ জল, স্থল বা আকাশপথে অন্য কোন দেশ হইতে বাংলাদেশের অভ্যন্তরে আনয়ন করা; (২) ’’আমদানি অনুমতিপত্র’’ অর্থ ধারা ১০ এর বিধান অনুযায়ী প্রদত্ত একটি দাপ্তরিক সনদপত্র যাহা উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা প্রতিপালন সাপেক্ষে উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু অথবা প্যাকিং দ্রব্যাদি আমদানির অনুমতি প্রদান করে; (৩) ’’আমদানিকারক’’ অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন, স্বত্বাধিকারী, প্রাপক (consignee) বা প্রতিনিধি (agent)যাহার অধিকারে বা তত্ত্বাবধানে বা নিয়ন্ত্রণে কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী…