১৭। (১) উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি রপ্তানির ক্ষেত্রে সংগনিরোধ কর্মকর্তা কর্তৃক প্রতিটি কনসাইনমেন্ট রপ্তানি-পূর্ব পরীক্ষা করাইতে হইবে। (২) রপ্তানীর উদ্দেশ্যে উপস্থাপনকৃত উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদির প্রত্যেকটি কনসাইনমেন্ট আমদানিকারী দেশের উদ্ভিদ স্বাস্থ্যসুরক্ষা চাহিদা অনুযায়ী উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষিত হইবে। (৩) উপস্থাপনকৃত কনসাইনমেন্টটি উদ্ভিদ স্বাস্থ্য সনদপত্র প্রাপ্তির উপযুক্ত প্রতীয়মান হইলে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উদ্ভিদ স্বাস্থ্য সনদপত্র ইস্যু করিবেন।