৯৯। (১) নিবন্ধন বহি সংশোধনের জন্য আবেদন নির্ধারিত ফরমে, সংশ্লিষ্ট বিবরণসহ, হাইকোর্ট বিভাগে দাখিল করিতে হইবে। (২) এই ধারার অধীন হাইকোর্ট বিভাগে দাখিলকৃত আবেদন এবং আপীলের ক্ষেত্রে এই আইন ও বিধির বিধানাবলী সাপেক্ষে, দেওয়ানী কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে। (৩) এই ধারার অধীন নিবন্ধিত ট্রেডমার্ক সম্পর্কে হাইকোর্ট বিভাগ বা আপীল বিভাগের রায়ের প্রত্যয়িত অনুলিপি নিবন্ধক বরাবরে প্রেরিত হইবে এবং নিবন্ধক নিবন্ধন বহির এন্ট্রি সংশোধনপূর্বক উক্ত আদেশ কার্যকর করিবেন।