৯৮। (১) যেক্ষেত্রে নিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘনের মামলায় বিবাদী বাদীর ট্রেডমার্ক নিবন্ধনের বৈধতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন, বা বাদী বিবাদীর ট্রেডমার্ক নিবন্ধনের বৈধতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডমার্ক নিবন্ধনের বৈধতার বিষয়টি নিবন্ধন বহি সংশোধনের নিমিত্ত দাখিলকৃত আবেদনের ভিত্তিতে নিষ্পত্তি করিতে হইবে। (২) ধারা ৪২, ৪৩ (৪) বা ৫১ এ যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এর অধীন প্রতিটি আবেদন হাইকোর্ট বিভাগে দাখিল করিতে হইবে। (৩) উপ-ধারা (১) ও (২) এর বিধানাবলী সাপেক্ষে, নিবন্ধন বহি সংশোধনের কোন আবেদন ধারা ৪২,৪৩ (৪) বা ৫১ এর অধীন নিবন্ধকের নিকট দাখিল করা হইলে, নিবন্ধক…