৯৭। (১) ধারা ৯৬ এ বর্ণিত ট্রেডমার্ক লঙ্ঘন বা ট্রেডমার্ক চালাইয়া দেয়া সংক্রান্ত মামলায় আদালত প্রতিকার হিসাবে নিষেধাজ্ঞা এবং বাদীর অভিপ্রায় অনুসারে ক্ষতিপূরণ বা মুনাফার অংশ প্রদানের আদেশ দিতে পারিবে এবং লঙ্ঘন কাজে ব্যবহৃত লেবেল ও মার্কসমূহ বিনষ্ট বা মুছিয়া ফেলা বা সরাইয়া নেওয়া বা না নেওয়ার আদেশও ইহার অন্তর্ভুক্ত হইবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, আদালত নিম্নবর্ণিত ক্ষেত্রে ক্ষতিপূরণ বা মুনাফার অংশ প্রদানের আদেশ দিতে পারিবে না- (ক) ট্রেডমার্কের লঙ্ঘন সার্টিফিকেশন ট্রেডমার্ক সম্পর্কিত হইলে; বা (খ) ট্রেডমার্ক লঙ্ঘনের কোন মামলায় যদি বিবাদী আদালতকে এই মর্মে সন্তুষ্ট করিতে পারে যে,-…