৯৬। নিম্নবর্ণিত ক্ষেত্রে জেলা জজ আদালতের অধঃস্তন কোন আদালতে কোন মামলা দায়ের করা যাইবে না- (ক) কোন নিবন্ধিত ট্রেডমার্কের লঙ্ঘন; (খ) নিবন্ধিত ট্রেডমার্ক সংশ্লিষ্ট কোন অধিকার; (গ) নিবন্ধিত ট্রেডমার্কের সংশোধিত কোন অধিকার; এবং (ঘ) সাদৃশপূর্ণ বা প্রতারণামূলকভাবে সাদৃশপূর্ণ কোন ট্রেডমার্ক, নিবন্ধিত হউক বা না হউক, চালাইয়া দেয়া।