৯৫। এই আইনের অধীন সরকার কর্তৃক পরিচালিত কার্যধারার ক্ষেত্রে, হলফনামার মাধ্যমে সাক্ষ্য প্রদান করিতে হইবে, তবে সরকার, উপযুক্ত মনে করিলে, হলফনামার পরিবর্তে, বা হলফনামার অতিরিক্ত, মৌখিক সাক্ষ্য গ্রহণ করিতে পারিবে।