৯৪। এই আইনের অধীন দাখিলকৃত আবেদনে কোন ভুলত্রুটি থাকিলে, নিবন্ধক, নির্ধারিত সময়ের মধ্যে, উক্ত ভুলত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীকে নির্দেশ দিতে পারিবেন এবং উক্তরূপ নির্দেশ সত্ত্বেও উক্ত সময়ের মধ্যে যদি উক্ত ভুলত্রুটি সংশোধন করা না হয়, তাহা হইলে নিবন্ধক উক্ত আবেদন বাতিল করিবার জন্য আদেশ প্রদান করিতে পারিবেন।