৯৩। (১) সংশ্লিষ্ট কোন পক্ষের নির্ধারিত পদ্ধতিতে আবেদনের প্রেক্ষিতে, কোন কার্যধারা নিষ্পত্তির জন্য সময় বর্ধিত করিবার যথেষ্ট কারণ রহিয়াছে বিবেচনায় নিবন্ধক, মামলার খরচ বা অন্য কোন শর্ত আরোপ সাপেক্ষে, প্রয়োজনীয় সময় বর্ধিত করিতে পারিবেন, উক্তরূপে কোন সময় বর্ধিত করা হইলে তৎসম্পর্কে সংশ্লিষ্ট সকল পক্ষকে এবং পক্ষগণকে নোটিশ প্রদান করিতে হইবে: তবে শর্ত থাকে যে, এই আইন বা বিধিতে কার্য-নিষ্পত্তির সময়সীমা নির্ধারিত থাকিলে, উক্ত সময়সীমা বৃদ্ধি করা যাইবে না। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, নির্ধারিত পদ্ধতিতে কোন সংক্ষুব্ধ পক্ষের আবেদনের প্রেক্ষিতে, নিবন্ধক তাহার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করিতে…