৯২। যদি এই আইনের অধীন কোন কার্যধারা বিচারাধীন থাকা অবস্থায় কোন পক্ষ মারা যান, তাহা হইলে নিবন্ধক সংশ্লিষ্ট কোন পক্ষের আবেদনের ভিত্তিতে মৃত ব্যক্তির স্বার্থ অন্য কোন ব্যক্তির উপর বর্তাইয়াছে মর্মে নিশ্চিত হইবার পর উক্ত ব্যক্তিকে মৃত ব্যক্তির স্বার্থবান উত্তরাধিকারী হিসাবে প্রতিস্থাপন করিতে পারিবেন অথবা যেক্ষেত্রে মামলার জীবিতপক্ষ মৃত ব্যক্তিকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করিতে পারে, সেক্ষেত্রে কোনরূপ প্রতিস্থাপন ব্যতীত উক্ত মামলা চালাইয়া যাইবার অনুমতি প্রদান করিতে পারিবেন।