৯১। (১) এই আইনের অধীন দায়েরকৃত সকল কার্যধারায় সাক্ষ্য গ্রহণ, শপথ পরিচালনা, সাক্ষীর উপস্থিতি নিশ্চিতকরণ, দলিলাদি উদ্ধার ও উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণের ক্ষেত্রে নিবন্ধকের একটি দেওয়ানী আদালতের ক্ষমতা থাকিবে। (২) এই আইনের অধীন নিবন্ধকের নিকট উত্থাপিত সকল কার্যধারায় হলফনামার মাধ্যমে সাক্ষ্য প্রদান করিতে হইবে, তবে নিবন্ধক, উপযুক্ত মনে করিলে, হলফনামার মাধ্যমে সাক্ষ্য গ্রহণের পরিবর্তে বা গৃহীত সাক্ষ্যের অতিরিক্ত হিসাবে মৌখিক সাক্ষ্য গ্রহণ করিতে পারিবে। (৩) ধারা ৯৩ এর বিধান সাপেক্ষে, নিবন্ধক এই আইন ও বিধি দ্বারা অর্পিত ক্ষমতা, পক্ষগণকে শুনানীর সুযোগ প্রদান ব্যতীত, প্রয়োগ করিতে…