৯। কোন রাসায়নিক পদার্থ বা উহা প্রস্তুতের ক্ষেত্রে, উহার ট্রেডমার্ক নিবন্ধনের জন্য সাধারণভাবে ব্যবহৃত বা গৃহীত একক বা যৌগ রাসায়নিক উপাদানের মিশ্রণ হইতে পৃথক নামের সহিত সাদৃশ শব্দে নিবন্ধন করা যাইবে না, এবং ধারা ২৯ এ ভিন্নরূপ বিধান থাকা সত্ত্বেও, ধারা ৫১ এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধন বহিতে যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে অনুরূপ কোন নিবন্ধন লিপিবদ্ধ হইয়াছে বা ভুলক্রমে লিখিত রহিয়াছে বলিয়া গণ্য হইবে : তবে শর্ত থাকে যে, কেবল ট্রেডমার্কের স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারীর প্রস্তুতকৃত মৌল বা যৌগকে অন্যদের প্রস্তুতকৃত মৌল বা যৌগ হইতে পৃথক বুঝাইবার জন্য ব্রান্ড বা গঠন (make) নির্দেশার্থ ব্যবহার…