৮৮। যদি কোন ব্যক্তি বাংলাদেশে অবস্থান করিয়া বাংলাদেশের বাহিরে সংঘটিত কোন কাজে এইরূপে প্ররোচনা দেন যে, উক্ত কাজ বাংলাদেশে সংঘটিত হইলে, উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইত, তাহা হইলে তাহাকে বাংলাদেশের যে স্থানে পাওয়া যাইবে সে স্থানেই উক্তরূপ প্ররোচনা প্রদানের দায়ে বিচার করা যাইবে এবং উক্তরূপ অপরাধের জন্য যে দণ্ড প্রাপ্ত হইতেন সেই দণ্ড প্রদান করা যাইবে।