৮৬। এই আইনের অধীন কোন অপরাধের জন্য মামলা দায়ের করা যাইবে না, যদি না অপরাধ সংঘটিত হইবার অনধিক ৩ (তিন) বৎসরের মধ্যে, অথবা মামলা-সংশ্লিষ্ট তথ্য বাদী কর্তৃক উদঘাটিত হইবার অনধিক ২ (দুই) বৎসরের মধ্যে, যাহা প্রথমে ঘটে, অভিযোগ করা হয়।