৮৪। সমুদ্রপথে বাংলাদেশে পণ্য আনয়ন করা হইলে অথবা Customs Act, 1969 (Act IV of 1969) এর section 15 এর অধীন সংঘটিত কোন অপরাধের জন্য উক্ত পণ্য সম্পর্কে কোন অভিযোগ দায়ের করা হইলে, উক্ত পণ্য যে দেশে বা স্থানে প্রস্তুত করা হইয়াছে সে বিষয়ে পণ্য জাহাজীকরণ বন্দর কর্তৃক প্রদত্ত পণ্য জাহাজীকরণ সংক্রান্ত কাগজপত্র প্রাথমিক প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হইবে।